২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: প্রথম ঘণ্টায় সূচক বেড়েছে

সপ্তাহের প্রথম দিন লেনদেনের প্রথম ঘণ্টায় সূচক বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর কম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 05:43 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক উপরের দিক উঠতে থাকে। পরের আধা ঘণ্টায় সূচক কিছুটা নিচের দিকে নামে। বেলা সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১৩৯ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ৬ পয়েন্ট বেশি।

এক ঘণ্টায় হাতবদল হয় প্রায় ২৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৮০টির, কমে ৬০টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টির দাম।

গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে দশমিক ৬৭ শতাংশ বা প্রায় ২৮ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ১৪৩ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৬ দশমিক ৪৬ শতাংশ কম।

গত সপ্তাহ পুঁজিবাজারে লেনদেন হয়েছে ২৮৬ টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, যার মধ্যে দাম কমেছে ২০৬ টির।

এ বিষয়ে শার্প সিকিউরিটিজের পরিচালক ও প্রধান নির্বাহী সইয়দ গোলাম ওয়াদুদ বলেন, "পুঁজিবাজারে শেয়ারের যোগান বেড়েছে, প্রচুর আইপিও আসছে, বিনিয়োগকারীরা আইপিওতে বেশি আগ্রহী তাই সেকেন্ডারি বাজারে শেয়ারের দাম কমছে।"

১০ অক্টোবর থেকে জানুয়ারির ১০ তারিখের মধে্যে চার মাসে আটটি কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে মূলধন তুলেছে পুঁজিবাজার থেকে ।