২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচকে ওঠানামা

সপ্তাহের শেষদিনের লেনদেনের প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকে কমেছে প্রায় ৪ পয়েন্ট

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 05:17 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

সপ্তাহের শেষ দিন লেনদেনের শুরুতে সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

বৃহম্পতিবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ওঠানামার মধ্য দিয়ে সূচক নিচের দিকে নামতে থাকে। বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১১৮ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ৪ পয়েন্ট কম।

আধা ঘণ্টায় হাতবদল হয় প্রায় ১০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৩৭টির, কমে ৪৯টির এবং অপরিবর্তিত ছিল ৪১টির দাম।

বুধবার সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৪ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১৭৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

মঙ্গলবার লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ১১ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১২৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

সোমবার ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ৩৭ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১২১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

সপ্তাহের প্রথম দিন ডিএসই সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৩ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১৪৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ১ দশমিক ০৫ শতাংশ বা প্রায় ৪৪ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ১৭২ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৫ দশমিক ৯৭ শতাংশ কম।

এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দশমিক ৭৩ শতাংশ বা প্রায় ৩০ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২০৪ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ৮ দশমিক ২৩ শতাংশ কম।