২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিবির সভায় যোগ দিতে ফিলিপিন্সে যাচ্ছেন অর্থমন্ত্রী

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সভায় সভায় যোগ দিতে ফিলিপিন্স যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2018, 06:58 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

বুধবার রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে অর্থমন্ত্রী ফিলিপিন্সের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় এডিবির সদর দপ্তরে ৩ থেকে ৬ মে এই সভা অনুষ্ঠিত হবে।

এটি হবে এডিবির ৫১তম বার্ষিক সভা। সভার শেষ দিনে অর্থমন্ত্রী এডিবির প্রেসিডেন্ট তাকেহিকো নাকাওয়ের সঙ্গে একান্ত বৈঠক করবেন।

এছাড়া মন্ত্রী ফিলিপিন্সের অর্থমন্ত্রী, ১২তম সার্কভুক্ত দেশের অর্থমন্ত্রীদের বৈঠকসহ বিভিন্ন বৈঠকে যোগ দেবেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযমসহ অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অর্থমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন।

৬ মে দেশে ফেরার কথা রয়েছে মন্ত্রীর।