২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেকশন গ্রেড বা টাইম স্কেল বিবেচনার আশ্বাস অর্থমন্ত্রীর

নতুন জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড বা টাইম স্কেলের যে কোনো একটি বহাল রাখতে বিবেচনার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 08:21 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

মঙ্গলবার শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সমন্বয় কমিটির সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন তিনি।

বৈঠকে অর্থমন্ত্রী বলেন, “আমি প্রথমে এই পদ্ধতির পক্ষে ছিলাম না। আপনাদের কথা শুনে মনে হচ্ছে, এটা আবার ভেবে দেখা উচিত।

“টাইমস্কেল ও সিলেকশন গ্রেড- একসঙ্গে দুটি রাখা সম্ভব না। এর মধ্যে যে কোনো একটি বাদ দেব। এই ব্যবস্থা সম্পর্কে আমার ভালো ধারণা নেই।”

বাংলাদেশ সিভিল সার্ভিস সমন্বয় কমিটি মন্ত্রীর কাছে লিখিত দাবি দাওয়া তুলে ধরে। এতে প্রস্তাবিত বেতন স্কেলে আগের মতো সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহালের দাবি জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সমন্বয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কবির আহমেদ ভূইয়া, মহাসচিব ফিরোজ খান ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন।