২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লাইসেন্স ছাড়া কীটনাশক আমদানির এলসি নয়’

বৈধ লাইসেন্স ছাড়া কীটনাশক আমদানির এলসি না খুলতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 10:47 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এক সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

আমদানি নীতি আদেশে নিষেধাজ্ঞা থাকার পরও অনিবন্ধিত কিছু প্রতিষ্ঠানের কীটনাশক আমদানির বিষয়টি সম্প্রতি জানতে পারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বিষয়টি অধিদপ্তরের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়কে জানানো হয়। পরে বাণিজ্য মন্ত্রণালয় কীটনাশক আমদানির লাইসেন্স ও নিবন্ধন যাদের নেই তাদের এলসি খোলা বন্ধের ব্যবস্থা করতে কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করে।

তারই প্রেক্ষিতে  এ সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, “বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা আমদানি নীতি আদেশ, ২০১২-১৫ এর ২৬(১৪) অনুচ্ছেদ অনুযায়ী, কীটনাশক ও বালাইনাশক আমদানির জন্য ঋণপত্র খোলার আগে আমদানিকারকের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রয়োজনীয় পণ্য নিবন্ধন সনদ ও আমদানি লাইসেন্স থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার কথা।

“একই সাথে এ সংক্রান্ত নথি ব্যাংকের কাছে সংরক্ষণ করার নিয়ম রয়েছে। এখন এ নির্দেশনা যথাযথভাবে পরিপালন করে এলসি খোলার নির্দেশনা দেওয়া হলো।”