২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজার টাকার নোট বাতিল হবে? যা বললেন উপদেষ্টা

দুর্নীতিবাজদের দখলে থাকা অর্থ চিহ্নিত করতে এক হাজার টাকার নোট বাতিল করার পরামর্শ দিচ্ছেন কেউ কেউ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2024, 04:18 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

এক হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ‘সহজে নেওয়া যাবে না’ বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ।

মঙ্গলবার সচিবালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও কানাডার হাই কমিশনার লিলি নিকলসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ বিষয়ে কথা বলেন।

প্রতিষ্ঠানিক লেনদেনের বাইরে অনেক দুর্নীতিবাজের দখলে হাজার হাজার কোটি টাকা সঞ্চিত রয়েছে বলে সাধারণভাবে ধারণা আছে নাগরিকদের মধ্যে। গত ৫ অগাস্ট সরকার পতনের পর নানা মহল থেকে এসব টাকা চিহ্নিত করার দাবি আসছে। সেজন্য এক হাজার টাকার নোট বাতিল করার পরামর্শ দিচ্ছেন কেউ কেউ। 

এমন পরিস্থিতিতে এক হাজার টাকার নোট বাতিল হবে কি না প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, "এগুলো নিয়ে হ্যাঁ অথবা না কিছু বলাই ঠিক না। আমরা বলি এটা থাক। এটা কোনো অসুবিধা হচ্ছে না। সহজে এগুলোর সিদ্ধান্ত নেওয়া যাবে না।"

আরেক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “এটা গুজব কি না, আমি কমেন্ট করব না। এটি বাংলাদেশ ব্যাংকের ব্যাপার।"