২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কর্ণফুলীতে ভেসে এল নারীর লাশ

কয়েকদিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2024, 06:22 PM

Updated : 23 Feb 2024, 07:10 PM

চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার কালুরঘাট পুলিশ ফাঁড়ির কাছে নদীতে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। 

সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছি আমরা। লাশটি পানিতে ভেসে এসেছে, শরীরে পচন ধরেছে।” 

তার পরনে খয়েরি রঙের ব্লাউজ ও হলুদ রঙের পেটিকোট এবং হাতে ইমিটেশনের চুরি পরেছিল। কীভাবে তার মৃত্যু হয়ে থাকতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি ওসি একরাম উল্লাহ।