২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসিআর বৃত্তি পাওয়া ৭৭ জন সংবর্ধিত

চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনের তরফে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 09:28 PM

Updated : 30 Aug 2022, 09:28 PM

উচ্চশিক্ষায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচার রিলেশনসের (আইসিসিআর) বৃত্তিপ্রাপ্ত চট্টগ্রামের ৭৭ শিক্ষার্থী সংবর্ধিত হলেন।

মঙ্গলবার বিকালে বন্দরনগরীর থিয়েটার ইন্সটিটিউটে চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনের তরফ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। স্বাগত বক্তব্যে সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন ভারত ও বাংলাদেশের মধ্যে অনন্য সম্পর্কের কথা তুলে ধরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

সহকারী হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসিআরের অধীন এবারে চট্টগ্রামের ৭৭ জন বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। বৃত্তির অধীনে বিভিন্ন কোর্সে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে পড়ালেখা করবেন।

ভারতের বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়ন শেষে তারা অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতির ক্ষেত্রে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে হাই কমিশন মনে করে।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।