ফটিকছড়িতে যুবক খুন
ধর্মপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রামের ফটিকছড়িতে বাড়ির কাছে এক যু্বককে কুপিয়ে খুন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত যুবকের নাম আনোয়ারুল আজিম (৩৩)।
ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। আমরা ঘটনাস্থলে আসছি, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।”
