২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

স্বামীর সঙ্গে ঝগড়া করে শাহনাজ মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ভাষ্য।

চট্টগ্রামে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2023, 04:14 PM

Updated : 29 Aug 2023, 04:14 PM

চট্টগ্রামে একটি বাসা থেকে মা ও তার কন্যাশিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে ইপিজেড থানার আমির সাধু সড়কের ব্যাংক কলোনির একটি বাসা থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়। 

উদ্ধার করা লাশ দুইটি শাহনাজ আক্তার (২৩) ও তার তিন বছর বয়সী মেয়ে সাবেকুন নাহার ইভার। 

স্বামীর সঙ্গে ঝগড়া করে শাহনাজ মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ভাষ্য।

ইপিজেড থানার এসআই আশীষ কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহনাজ ও তার স্বামী শাহজাহান দুইজনই ইপিজেডে একটি পোশাক কারখানায় কাজ করেন। 

“স্বামী-স্ত্রীর মধ্য বেশকিছু দিন ধরে পারিবারিক কলহ চলছিল, সকালেও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় বলে প্রতিবেশীরা জানিয়েছে। 

“সকালে স্বামী অফিসে যাওয়ার পর ফ্যানের রডের সঙ্গে শাড়ি বেঁধে মেয়েকে নিয়ে আত্মহত্যা করেন শাহনাজ” 

তিনি জানান, এই দম্পতির মেয়েকে দেখাশোনা করতেন এক নারী। সকালে ওই নারী ঘরে ঢুকে মা মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।” 

খবর পরে পুলিশ গিয়ে লাশট উদ্ধার করে বলে জানান এসআই আশীষ।