২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দ্বীপে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

শুক্রবার ট্রলার থেকে নামতে গিয়ে সাগরে পড়ে নিখোজ হন আব্দুল মান্নান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2022, 07:26 PM

Updated : 21 Aug 2022, 07:28 PM

সন্দ্বীপে ট্রলার থেকে নামতে গিয়ে সমুদ্রে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার দেড়টার দিকে গুপ্তছড়া ঘাটের কাছে একটি খাল থেকে আবদুল মান্নান (৬৪) নামের ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয় বলে জানান সন্দ্বীপ থানার ওসি শহিদুল ইসলাম।

মান্নানের বাড়ি সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে।

ওসি শহিদুল জানান, লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন।

শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে সন্দ্বীপমুখী একটি সার্ভিস বোটে (যাত্রীবাহী ট্রলার) আবদুল মান্নান গুপ্তছড়া ঘাটে পৌঁছান। এক ট্রলার থেকে আরেকটি ট্রলারে নামার সময় মান্নান ঢেউয়ের ধাক্কায় সমুদ্রে পড়ে নিখোঁজ হন। দুইদিন পর রোববার দুপুরে তার লাশ ভেসে ওঠে।