২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতের মাজারে ভারতের সহকারী হাইকমিশনার

মাজার প্রাঙ্গণে উপস্থিত কয়েকজনের মধ্যে ইফতার বিতরণ করেন রাজীব রঞ্জন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2023, 09:40 PM

Updated : 12 Apr 2023, 09:40 PM

হজরত শাহ আমানত খান (রহ.) এর মাজার পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন।

বুধবার দুপুরে তিনি মাজার পরিদর্শনে যান বলে সহকারী হাইকমিশনার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সময় তাকে হজরত শাহ আমানত খান (রহ.) এর খাদেম শাহজাদা ফরিদ উদ্দিন মুহাম্মদ আলী খান স্বাগত জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমানত শাহ (রহ.) এর মাজারে ভারত ও বাংলাদেশের জনগণের সুস্বাস্থ্য ও মঙ্গল এবং তাদের চিরস্থায়ী বন্ধুত্বের জন্য প্রার্থনা করেন রাজীব রঞ্জন।

পরে তিনি মাজার প্রাঙ্গণে উপস্থিত কয়েকজনের মধ্যে ইফতার বিতরণ করেন।

বার আউলিয়ার ভূমি খ্যাত চট্টগ্রামের হজরত শাহ আমানত খান (রহ.) এর আগমন অষ্টাদশ শতকে ভারতের বিহার থেকে। চট্টগ্রামে তিনি ‘শহর কুতুব’ হিসেবে খ্যাত।