২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীরসরাইয়ে মহাসড়কের পাশে সদ্যোজাত শিশুর মরদেহ

মীরসরাই পৌর সদরের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মরদেহ কাগজে মোড়ানো অবস্থায় রাখা ছিল

মীরসরাইয়ে মহাসড়কের পাশে সদ্যোজাত শিশুর মরদেহ

প্রতীকী ছবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2022, 08:15 PM

Updated : 01 Dec 2022, 08:15 PM

চট্টগ্রামের মীরসরাইয়ে মহাসড়কের পাশে সদ্যোজাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে মীরসরাই পৌর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কাগজে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন জানান, “পৌর সদরের কাছে মহাসড়কের পাশে শিশুর মরদেহ কাগজে মোড়ানো অবস্থায় রাখা ছিল। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে সংবাদ পেয়ে আমরা এই মরদেহ উদ্ধার করি। জন্মের পরপরই হয়তো সদ্যোজাত এই ছেলে শিশুর মরদেহ সেখানে কেউ ফেলে রেখে গেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”