১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

মাজারের পুকুরে ভাসছিল বৃদ্ধের লাশ

তার মাথার পেছনে জখম ছিল।

মাজারের পুকুরে ভাসছিল বৃদ্ধের লাশ

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2023, 07:17 PM

Updated : 27 Apr 2023, 07:17 PM

চট্টগ্রামের কোতোয়ালি থানার শাহ আমানত খানের মাজারের পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে পুকুরে লাশ ভাসার খবর পেয়ে পুলিশ গিয়ে আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহ আমানত মাজারের বদর পুকুর থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

“স্থানীয়রা জানায়, ওই ব্যক্তি মাজারে ভিক্ষা করত। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় পা পিছলে পুকুরের পানিতে ডুবে যায়। তার মাথার পিছনে থেঁতলানো জখম রয়েছে। পায়ে সমস্যা থাকায় সে স্ট্রেচার ব্যবহার করত।”

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।