২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অনাথালয়ের হোস্টেলে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ

প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে অনাথালয়ের হোস্টেলে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2022, 09:18 PM

Updated : 21 Sep 2022, 09:18 PM

চট্টগ্রামের রাউজানে একটি অনাথালয়ের হোস্টেল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অগ্রসার বৌদ্ধ অনাথালয়ের হোস্টেল থেকে ১৬ বছরের ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

নবম শ্রেণি পড়ুয়া পাহাড়ি ওই শিক্ষার্থীর বাড়ি রাঙামাটির রাজস্থলী উপজেলার গ্যানাদিয়া ইউনিয়নের পশ্চিম তাইতং পাড়ায়।

চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুলের কিছু শিক্ষার্থী অনাথালয়টির হোস্টেলের চতুর্থ তলার একটি খালি কক্ষে ওই ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিষ্ঠানপ্রধানকে জানায়। পরে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশকে খবর দেওয়ার পর লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।