২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছয় ফার্মেসিকে জরিমানা

জরিমানা বাবদ ৫৫ হাজার টাকা আদায় এবং জব্দ করা ওষুধ ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2022, 08:48 PM

Updated : 18 Dec 2022, 08:48 PM

অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে চট্টগ্রাম নগরীর ছয়টি ফার্মেসিকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সড়কে এ অভিযান চালানো হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে পরিচালিত এ অভিযানে ছয়টি দোকান থেকে অনুমোদনহীন বিদেশি, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল লেখা ওষুধ জব্দ করা হয়।

এসব ওষুধ রাখার অভিযোগে রাইসা মেডিকেল হল, একুশে ড্রাগ হাউস, জমজম ফার্মেসী, জনতা ড্রাগ হাউস ও সাহান মেডিকোর কাছ থেকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জব্দ করা ওষুধগুলো জনসমক্ষে বিনষ্ট করা হয় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।