সীতাকুণ্ডে স্বপ্ন’র নতুন বিপণন কেন্দ্র
উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা পাওয়া যাবে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে নতুন বিপণন কেন্দ্র (আউটলেট) চালু করেছে রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’।
রোববার সীতাকুণ্ড বাজারের সিকিউর সিটিতে নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয় বলে কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এতে বলা হয়, দীর্ঘদিনের পরিকল্পনার পর সীতাকুণ্ডে এ আউটলেটটি চালু করা হয়েছে। স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্ন’র এ আউটলেটে নিয়মিত বাজার করতে পারবে। দেশের ৪৩টি জেলায় তাদের আউটলেট রয়েছে।
উদ্বোধন উপলক্ষে এ আউটলেটে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা পাওয়া যাবে।
হোম ডেলিভারি সেবা পেতে ০১৩১৩০৫৪৫১৭ নম্বরে যোগাযোগ করতে পারবেন গ্রাহকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্নে’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, হেড অব বিজনেস এক্সপানশন মো. শামসুজ্জামান, রিজিওনাল হেড অব অপারেশন মো. আব্দুল্লাহ আল মাহবুব, রিজিওনাল সেলস ম্যানেজার সাইফুর রব তারেক, হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
