কাশিমপুর থেকে পালানো ফাঁসির আসামি দুই বছর পর চট্টগ্রামে গ্রেপ্তার
বাহাদুর মিয়াকে গাজীপুরের কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে
কাশিপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামিকে দুই বছর পর চট্টগ্রাম নগরীর আকবর শাহ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।
এসআরবি-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ৩৫ বছর বয়সি মো. বাহাদুর মিয়া ২০২৪ সালের ৬ অগাস্ট কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে গিয়েছিলেন।
এসআরবি-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) সহকারি পুলিশ সুপার আর এম মোজাফফর হোসেন বলেন, মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আকবর শাহ থানা এলাকায় আত্মগোপনে আছে জানতে পেরে শুক্রবার দুপুরে অভিযান চালানো হয়।
“এসময় ফয়’স লেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”
মো. বাহাদুর মিয়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বাহাদুর মিয়াকে গাজীপুরের কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
