২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অভিযানে ১ হাসপাতাল বন্ধ

সিভিল সার্জন জানান, অননুমোদিত ও লাইসেন্সহীন হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলছে।

চট্টগ্রামে অভিযানে ১ হাসপাতাল বন্ধ

পাঁচলাইশ এলাকার পাঁচটি বেরসকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গলবার অভিযান চালানো হয়। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 08:46 PM

Updated : 30 Aug 2022, 08:46 PM

অনিয়ম পাওয়ায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালকে তাদের কার্যক্রম এবং আরেকটি হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

মঙ্গলবার স্বাস্থ্য অধিপ্তরের অভিযানের দ্বিতীয় দিনে নগরীর পাঁচলাইশ এলাকার পাঁচটি বেরসকারি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরীর নেতৃত্বে অভিযান চালানো হয়।

জরুরি বিভাগ না থাকা, অপারেশন থিয়েটারে নোংরা পরিবেশসহ বিভিন্ন কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাঁচলাইশ এলাকার মিরর হাসপাতাল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে অভিযানে।

এছাড়া অপারেশন থিয়েটারে নোংরা পরিবেশ থাকায় নগরীর কে বি ফজলুল কাদের রোডে পিপলস হাসপাতালকে তাদের অপারেশন থিয়েটার ১০ দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, “অননুমোদিত ও লাইসেন্সহীন হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলমান। দ্বিতীয় দিনে একটি প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রম বন্ধ এবং আরেকটি প্রতিষ্ঠানকে তাদের অপারেশন থিয়েটার বন্ধ রাখতে বলেছি।”