২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জাতীয় গণসংগীত উৎসব শুরু ২৬ এপ্রিল

এ উপলক্ষে শুক্রবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2024, 11:26 PM

Updated : 16 Mar 2024, 12:20 AM

চট্টগ্রামে আগামী ২৬ এপ্রিল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ জাতীয় গণসংগীত উৎসব।

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে তিন দিনের এ উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসবকে সামনে রেখে শুক্রবার বিকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ গণ সংগীত সমন্বয় পরিষদের সভাপতি কাজী মিজানুর রহমান। এতে চট্টগ্রামের সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “স্বাধীনতার এত বছর পরও মৌলবাদী শক্তি ফণা তুলছে। মৌলবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের মূল অস্ত্র হোক গণসংগীত। গণসংগীতের মাধ্যমে মানুষকে জাগ্রত করতে হবে।

“এজন্য জাতীয় উৎসবকে চট্টগ্রামে নিয়ে আসা। তিন দিনের এই উৎসব সবার অংশগ্রহণে জয়যুক্ত হোক।”

সভায় আরও বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম, সমন্বয়কারী মানজার চোধুরী সুইট, যুগ্ম সমন্বয়কারী শ্রেয়সী রায়, গণসংগীত সমন্বয় পরিষদের সহসভাপতি ফকির সিরাজ, সাংগঠনিক সম্পাদক আবু ফারাহ পলাশ, সহ সাধারণ সম্পাদক আরিফ রহমান, অর্থ সম্পাদক অলক দাশগুপ্ত, প্রচার সম্পাদক তারেক আলী মিলন ও অনুষ্ঠান সম্পাদক আবিদা রহমান সেতু।