Published : 13 Nov 2022, 07:56 PM
এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় চট্টগ্রামে এক শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
রোববার মীরসরাই উপজেলার নিজামপুর কলেজ কেন্দ্রে ওই শিক্ষার্থী বহিষ্কৃত হন বলে জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।
“চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নিজামপুর কলেজ কেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্রে বহিষ্কারের ঘটনা ঘটেনি।”
বহিষ্কৃত শিক্ষার্থী মীরসরাই কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা থেকে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ৮৭ হাজার ৮৬৭ জন অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ৮৫ হাজার ৪৯০ জন অংশ নিয়েছেন।