২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ট্রেন লাইনচ্যুত

তবে এতে চট্টগ্রাম থেকে কোনো গন্তব্যে ট্রেন চলাচল ব্যাহত হয়নি।

সীতাকুণ্ডে ট্রেন লাইনচ্যুত

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2022, 12:42 PM

Updated : 24 Sep 2022, 01:40 PM

চট্টগ্রামের ভাটিয়ারিতে ময়মনসিংহমুখী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

তবে এতে চট্টগ্রাম থেকে কোনো গন্তব্যে ট্রেন চলাচল ব্যাহত হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী।

বিজয় এক্সপ্রেস শনিবার সকাল ৯টায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল।

সকাল ৯টা ৪০ মিনিটে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি স্টেশনে ঢোকার মুখে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয় বলে রতন চৌধুরী জানিয়েছেন।

“ভাটিয়ারি স্টেশনে ঢোকার পথে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গেছে।”

ট্রেন চলাচল নিয়ে তিনি বলেন, “ওই এলাকায় ডাবল লাইন থাকায় ঢাকা, সিলেট ও ময়মনসিংহের পথে ট্রেন চলাচলে সমস্যা নেই।”