২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক

ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রটির বাবা।

ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2022, 07:52 PM

Updated : 23 Sep 2022, 07:53 PM

নয় বছর বয়সী এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে চট্টগ্রামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার লোহাগাড়া উপজেলার সদরের রশিদপাড়া এলাকার মাদ্রাসা থেকে রিয়াদ উদ্দিন (২০) নামে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিয়াদ রশিদ পাড়া এলাকার আল হেলাল মডেল হিফজ মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি উপজেলার আমিরাবাদ এলাকায়।

লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদ্রাসার হিফজ শাখার নয় বছর বয়সী এক শিক্ষার্থীকে রিয়াদ বৃহস্পতিবার যৌন নির্যাতন করেন। বিষয়টি ওই শিক্ষার্থী তার পরিবারকে জানানোর পর তারা থানায় অভিযোগ করেন।”

পরে মাদ্রাসা থেকে রিয়াদকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রের বাবা মামলা করেছেন বলে জানান ওসি।