২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাজারের পুকুরে ডুবে যুবকের মৃত্যু

বায়েজিদ বোস্তামীর মাজারের পুকুরে গোসলে নেমে ডুবে যান এই যু্বক।

চট্টগ্রামে মাজারের পুকুরে ডুবে যুবকের মৃত্যু

বায়েজিদ বোস্তামী মাজারের পুকুর

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2022, 09:20 PM

Updated : 14 Aug 2022, 09:20 PM

চট্টগ্রামে মাজারের পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত আজমীর হোসেন (১৮) বায়েজিদ বোস্তামী আবাসিক এলাকার মুনাফের মা'র কলোনির বাসিন্দা।

রোববার বায়েজিদ বোস্তামীর মাজারের পুকুরে তিনি ডুবে যান বলে পুলিশ জানায়।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে মাজারের পুকুরে গোসল করতে নেমে আজমীর ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”