কর্ণফুলীতে ভাসছিল যুবকের লাশ
আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরনে ছিল জিন্স প্যান্ট, মেরুন কালার ফুল হাতা গেঞ্জি।
চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার নগরীর বাকলিয়া চাক্তাই খালের মুখ থেকে লাশ উদ্ধারের কথা জানান সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ।
আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরনে জিন্স প্যান্ট, মেরুন কালার ফুল হাতা গেঞ্জি ছিল।
তার শরীর ফুলে কিছু কিছু জায়গায় চামড়া উঠে যাওয়ার কথা জানিয়ে ওসি বলেন, ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাশটি পাঠানো হয়েছে। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
