০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যু

১৪ আসনে আওয়ামী লীগের এই সাবেক এমপি ক্যান্সারে ভুগছিলেন।

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যু
নজরুল ইসলাম চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2026, 03:38 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

চট্টগ্রাম-১৪ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি, সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন। 

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয় বলে তার ভাতিজা বায়েজিদ আল নাহিয়ান জানান। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার চাচা নজরুল ইসলাম চৌধুরী ক্যান্সারে ভুগছিলেন। কয়েকদিন ধরে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে সেখানেই তার মৃত্যু হয়।

মঙ্গলবার বেলা ১১টায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে নজরুল ইসলাম চৌধুরীর জানাজা হবে।

একাত্তরের মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) আসন থেকে নির্বাচিত হন।  

২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। 

ওই বছরের অগাস্টে অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নজরুল ইসলাম অনেকটা আড়ালে ছিলেন।