লরির পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২
“লোহার স্ক্যাপ বোঝাই ড্রাম ট্রাকটি লোহার রড বোঝাই চলন্ত লরির পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।“
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক ও লরির সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার উপজেলার ঠাকুরদিঘী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফারুক হোসেন (৩৯) ও রবিউল ইসলাম (৩৫)। তারা দুই জনই ট্রাকের চালক ও সহকারী।
জোরারগঞ্জ থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে বলেন, ট্রাক ও লরি দুটিই ঢাকামুখী সড়কে ছিল।
“লোহার স্ক্যাপ বোঝাই ড্রাম ট্রাকটি, লোহার রড বোঝাই লরির পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।“
দুর্ঘটনায় চালক ঘটনাস্থলে মারা যান এবং তার সহকারীকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ওসি আব্দুল্লাহ আল মামুন।
