Published : 11 Apr 2026, 11:07 AM
চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেইটে একটি বিপণি বিতানে আগুন লেগেছে।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে চিটাগং শপিং কমপ্লেক্সের নিচতলার দোকানে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি সংস্থাটি।