২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত অটোরিকশায় আগুন, এক পরিবারের ৫ জন দগ্ধ

দগ্ধ সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চলন্ত অটোরিকশায় আগুন, এক পরিবারের ৫ জন দগ্ধ

আরোহীরা চট্টগ্রাম নগরীর শিকলবাহ থেকে বহদ্দারহাট যাচ্ছিলেন

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2023, 03:13 PM

Updated : 25 Apr 2023, 12:27 PM

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় আগুন লেগে এক পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। 

বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম জানিয়েছেন, সোমবার দুপুরে বাকলিয়ায় শাহ আমানত সেতুর গোল চত্বরে এ অগ্নিকাণ্ড ঘটে। 

দগ্ধ সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহতরা সবাই এক পরিবারের সদস্য। শিকলবাহ থেকে তারা বহদ্দারহাট যাচ্ছিলেন। আমানত শাহ ব্রিজ পার হয়ে গোল চত্বরে আসার পর অটো রিকশাটিতে আগুন ধরে যায়। এতে পাঁচজন দগ্ধ হন।” 

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

দগ্ধরা হলেন- বিলকিস বেগম (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৫) ও কাইনাত (৩)। তাদের বাড়ি কর্ণফুলী উপজেলার উত্তর শিকলবাহা গোদার পাড়।  

ওসি বলেন, যাত্রীদের হাসপাতালে নেওয়ার সময় অটো চালক স্থানীয়দের সঙ্গেই ছিলেন, কিন্তু তিনি পরে পালিয়ে যান।