২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে নিখোঁজ যুবকের লাশ ঝুলছিল গাছে

তার মা বুধবার সীতাকুণ্ড থানায় জিডি করেছিলেন।

সীতাকুণ্ডে নিখোঁজ যুবকের লাশ ঝুলছিল গাছে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 01:51 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই দিন ধরে নিখোঁজ এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দক্ষিণ মুরাদপুর ইউনিয়নের মুক্তাপুকুর পাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান। 

মৃত ২৭ বছর বয়সী নয়ন কুমার নাথ ওই এলাকার বাবুল নাথের ছেলে। 

ওসি মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি নয়ন। তাকে কোথাও না পেয়ে বুধবার সীতাকুণ্ড থানায় তার মা জিডি করেছিলেন। 

সকালে স্থানীয় লোকজন বাড়ির কাছে পুকুর পাড়ের জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় নয়নের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

ওসি মজিবুর বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ বলা যাবে।”