০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে ঝরল দুই জনের প্রাণ

দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2024, 09:55 AM

Updated : 26 Aug 2026, 10:53 AM

চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাত ১২টার দিকে পতেঙ্গা থেকে টাইগারপাসের দিকে যাওয়ার পথে ইপিজেড থানাধীন ফ্রিপোর্ট এলাকার কাছে এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবেল (৩৬) ও মোক্তার (২৮)। তারা নগরীর সদরঘাট থানা এলাকার বাসিন্দা।

ইপিজেড থানার ওসি মোহাম্মদ আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্রুতগতিতে চলতে থাকা মোটরসাইকেলটি ফ্রিপোর্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা খায়। 

“এ সময় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান,” বলেন ওসি।