‘ঢাকাইয়া আকবর’ পতেঙ্গায় গুলিবিদ্ধ
তিনি কিছু দিন আগে গ্রেপ্তার হওয়া ‘ছোট সাজ্জাদের’ প্রতিপক্ষ হিসেবে পরিচিত।
চট্টগ্রামে পুলিশের ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’ আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরের গুলিবিদ্ধ হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন।
পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ৮টার কিছু পরে এক ব্যক্তি এসে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় আকবরকে গুলি করে পালিয়ে যায়।
“তাকে উদ্ধার করে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনা কারা ঘটিয়েছে তা তদন্ত করে দেখছি।
আলী আকবরের বাড়ি নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বেশকিছু মামলা থাকার কথা বলছে পুলিশ।
কিছু দিন আগে গ্রেপ্তার হওয়া ‘ছোট সাজ্জাদের’ প্রতিপক্ষ হিসেবে পরিচিত এই ‘ঢাকাইয়া আকবর’।
