২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর মলদ্বার থেকে সোনা উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর মলদ্বার থেকে চারটি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 09:24 PM

Updated : 22 Jul 2022, 03:58 AM

মঙ্গলবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী রফিকুল ইসলামের কাছ থেকে চারটি সোনার বার ছাড়াও ১০০ গ্রাম স্বর্ণালংকার ও ১৫ কার্টন বিদেশি সিগারেটও জব্দ করা হয়।

রফিকের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক সুলতান আহমেদ জানান, “ওই যাত্রী বিমান থেকে নেমে গ্রিন চ্যানেল পার হয়ে চলে যাওয়ার সময় সন্দেহ হলে তাকে জেরা করা হয়। জেরায় তিনি মলদ্বারে সোনার বার থাকার কথা স্বীকার করেন।

“বিমানবন্দরের টয়লেটে রফিককে নিয়ে গিয়ে বিশেষ কায়দার সোনার বারগুলো বের করা হয়।”

সুলতান আহমেদ জানান, উদ্ধার করা সোনার বার ও স্বর্ণালংকারের মোট ওজন ৫৬৬ গ্রাম। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।