২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টেম্পুর ধাক্কায় শিশু নিহত

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় সিএনজিচালিত টেম্পুর ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 09:52 PM

Updated : 02 Aug 2022, 11:54 AM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিহত রবিন (১০) পুরাতন চান্দগাঁও থানা এলাকার শুক্কুর সওদাগরের বিল্ডিংয়ের ভাড়াটিয়া বিল্লাল হোসেনের ছেলে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন সরাফত উল্লাহ পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, “রবিনকে পেট্রোল পাম্পের কাছে একটি সিএনজিচালিত টেম্পু ধাক্কা দিলে গুরুতর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”