চমেক হাসপাতালে হাজতির মৃত্যু
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে।
মৃত শরিফুল ইসলাম (৩৫) মাদকের মামলায় আসামি হয়ে কক্সবাজার কারাগারে বন্দি ছিলেন। তার বাড়ি সাতক্ষীরায়, বাবার নাম ঝরু গাজী।
অসুস্থ হয়ে পড়ায় গত এপ্রিলের শেষ সপ্তাহে শরিফুলকে কক্সবাজার থেকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়। আগে থেকেই তার বিভিন্ন শারীরিক সমস্যা ছিল।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে এক হাজতিকে গত শনিবার অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
