২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাম্বুলেন্সে রোগীর শয্যায় বোতল বোতল ফেন্সিডিল

ফেনী থেকে অ্যাম্বুলেন্সে করে ফেন্সিডিলের চালান চট্টগ্রামে নেওয়ার সময় তিন মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2022, 01:23 PM

Updated : 02 Aug 2022, 01:45 PM

বৃহস্পতিবার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর পাকা রাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিন জন হলেন- মহিউদ্দিন হোসেন (৩৩), মো. কামরুল হোসেন (২৫), কামাল হোসেন (৩২)। তাদের কাছ থেকে ৫৮৯ বোতল ফেন্সিডিল জব্দ করার কথা জানানো হয়েছে র‍্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়, গ্রেপ্তার তিনজন কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন জেলার সীমান্ত অঞ্চল থেকে ফেন্সিডিল সংগ্রহ করে এবং চট্টগ্রামের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

ফেন্সিডিলের চালান যাচ্ছে খবর পেয়ে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসায়। পরে ওই অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীর বেডের জায়গায় কাপড় দিয়ে ঢেকে রাখা ৫৮৯টি বোতল পাওয়া যায়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মাদক আইনে মামলা করার কথা জানিয়েছে র‍্যাব।