২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাস চাপায় পত্রিকা হকার নিহত

চট্টগ্রামে বাস চাপায় একজন পত্রিকা হকারের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2022, 07:54 PM

Updated : 02 Aug 2022, 01:44 PM

ইনি হলেন- মো. জাকির (৪৫),  নগরীর আকবর শাহ থানার মালিপাড়া এলাকায় তার বাসা।

বৃহস্পতিবার সকালে নগরীর আকবর শাহ থানার কর্নেলহাট ফুটওভার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এঘটনায় বাস চালক সোলায়মান মিয়াকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি গাইবান্ধার সাদুল্লাহপুরে।

আকবর শাহ থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাইবান্ধা থেকে চট্টগ্রামে আসা ‘ভাই বন্ধু পরিবহন’ নামে একটি বাস জাকিরকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এসময় স্থানীয় লোকজনের সহায়তায় বাসটি জব্দ করে চালককে গ্রেপ্তার করা হয়।

ওসি ওয়ালী উদ্দিন জানান, জাকিরের ভাই এ ঘটনায় একটি মামলা করেছেন। ওই মামলায় সোলায়মানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।