চট্টগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে ৯ পোশাককর্মী আহত
চট্টগ্রামের পটিয়ায় একটি বাসের সঙ্গে দুই ট্রাকের সংঘর্ষে নয়জন পোশাককর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় বোর্ড অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাতে নয়জন আহত হন, তবে কারও আঘাত গুরুতর নয় বলে জানান ওসি মোজাফ্ফর হোসেন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহতরা সবাই পোশাক কর্মী।
