২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টিসিবি ডিলারের গুদামে র‍্যাবের অভিযানে জব্দ বিপুল পণ্য

‍টিসিবির বরাদ্দ করা পণ্য বেশি লাভের আশায় অবৈধভাবে বাইরে বিক্রি করতে গুদামে মজুদ করার অপরাধে এক ডিলারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2022, 12:22 PM

Updated : 25 Oct 2022, 10:19 AM

মঙ্গলবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত নগরীর সিমেন্ট ক্রসিং কাঁচা বাজার সংলগ্ন জামে মসজিদের পেছনে জসিম উদ্দিনের মালিকানাধীন গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল জব্দ করা হয় বলে র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Image
চট্টগ্রামের সিমেন্ট ক্রসিং কাঁচাবাজারে একটি গুদামে মঙ্গলবার র‌্যাবের অভিযানের পর সেখানে টিসিবির সিলযুক্ত সয়াবিন তেলের খালি বোতল পড়ে থাকতে দেখা যায়। এসব বোতল থেকে ড্রামে তেল ঢেলে রাখার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ছবি: উত্তম সেন গুপ্ত

গ্রেপ্তার তিনজন হলেন- কামরুল ইসলাম রাশেদ (৩৯), মো. নুরুল্লাহ (৩৮) ও জসিম উদ্দিন (৪৩)। এর মধ্যে রাশেদ টিসিবির তালিকাভুক্ত ডিলার বলে র‌্যাব জানায়।  

র‌্যাব-৭ এর অধিনায়ক লে কর্নেল এম এ ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তালিকাভুক্ত ডিলার রাশেদ, গুদাম মালিক জসিম উদ্দিনসহ অন্যরা পরস্পর যোগসাজশে টিসিবির বরাদ্দ করা পণ্য খোলা বাজারে সাধারণ মানুষের কাছে বিক্রি না করে বেশি মুনাফার জন্য ওই গুদামে মজুদ করে রাখে।

Image
চট্টগ্রামের সিমেন্ট ক্রসিং কাঁচাবাজারে একটি গুদামে মঙ্গলবার র‌্যাবের অভিযানের পর সেখানে টিসিবির সিলযুক্ত সয়াবিন তেলের খালি বোতল পড়ে থাকতে দেখা যায়। এসব বোতল থেকে ড্রামে তেল ঢেলে রাখার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ছবি: উত্তম সেন গুপ্ত

চট্টগ্রামের সিমেন্ট ক্রসিং কাঁচাবাজারে একটি গুদামে মঙ্গলবার র‌্যাবের অভিযানের পর সেখানে টিসিবির সিলযুক্ত সয়াবিন তেলের খালি বোতল পড়ে থাকতে দেখা যায়। এসব বোতল থেকে ড্রামে তেল ঢেলে রাখার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ছবি: উত্তম সেন গুপ্ত

অভিযান শেষে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব পণ্য বাইরে অবৈধভঅবে বিক্রির জন্য টিসিবি লেখাযুক্ত সয়াবিন তেলের প্লাস্টিকের বোতল খুলে তেল বড় টিনের ড্রামে এবং চিনি ও ডালের প্যাকেট থেকে তা বের করে আলাদা বস্তায় সংরক্ষণ করছিল।

ওই গুদাম থেকে টিসিবি লেখাযুক্ত বোতলে থাকা দুই হাজার লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি করে মসুর ডাল ও চিনি জব্দ করা হয় বলে জানানো হয়।

রাশেদ নিজেকে টিসিবির ডিলার পরিচয় দিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে বলেছে, সে গুদামে থাকা টিসিবির পণ্য ট্রাকে বিক্রি না করে বেশি লাভের জন্য কালোবাজারের মাধ্যমে নুরুল্লাহ ও জসিমের কাছে বিক্রি করে।

Image
চট্টগ্রামের সিমেন্ট ক্রসিং কাঁচাবাজারে একটি গুদামে মঙ্গলবার অভিযান চালিয়ে টিসিবির সয়াবিন তেল জব্দ করে র‌্যাব। ছবি: উত্তম সেন গুপ্ত

চট্টগ্রামের সিমেন্ট ক্রসিং কাঁচাবাজারে একটি গুদামে মঙ্গলবার অভিযান চালিয়ে টিসিবির সয়াবিন তেল জব্দ করে র‌্যাব। ছবি: উত্তম সেন গুপ্ত

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, নুরুল্লাহ ও জসিম টিসিবির কম দামের পণ্য অন্যান্য সাধারণ পণ্যের মতো বেশি দামে বিক্রির জন্য এখানে মজুদ করে। তারা তেলের বোতল খুলে ড্রামে মজুদ করার বিষয়টি স্বীকার করেছে।

র‌্যাব কর্মকর্তা ইউসুফ বলেন, এসব পণ্য কীভাবে মজুত করে বিক্রি করা হচ্ছে সে বিষয়ে আমরা তদন্ত করছি।

এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।