২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ হেফাজত থেকে পালানো আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে আসামি ধরতে এসে হামলার মুখে পড়া কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে পালানো এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2022, 07:26 PM

Updated : 02 Aug 2022, 03:03 PM

পালিয়ে যাওয়া আসামি মো. রফিককে পাহাড়তলী এলাকা থেকে বৃহস্পতিবার গভীররাতে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার মামলার আসামি ধরতে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম এসেছিল কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। নগরীতে এক আসামিকে ধরার পর বিটাক মোড় থেকে অন্য আসামিকে গ্রেপ্তারের পরপর স্থানীয় কয়েকজন ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর হামলা চালায়। তখন দুই আসামিই পালিয়ে যায়।

আসামি ধরতে চট্টগ্রামে গিয়ে হামলার মুখে কুমিল্লার পুলিশ  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রাতেই রফিককে গ্রেপ্তার করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আরেক জনকে ধরা যায়নি।

হামলার ঘটনায় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে চট্টগ্রামের পাহাড়তলী থানায় একটি মামলাও করা হয়েছে বলে জানান ওসি।