২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্ট দুই সন্তানকে বাঁচিয়ে মায়ের মৃত্যু

চট্টগ্রামের সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট দুই সন্তানকে বাঁচাতে গিয়ে মারা গেছেন এ মা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2022, 10:26 PM

Updated : 02 Aug 2022, 02:50 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বৃহস্পতিবার রাতে উপজেলার সন্তোষপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি জানান।

মারা যাওয়া নাসিমা আক্তার (৩৫) সন্তোষপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহাজন পাড়ার নুরুল আবছারের স্ত্রী।

স্থানীয়রা জানান, নাসিমার পাঁচ বছর বয়সী মেয়ে খুশি খেলতে গিয়ে ঘরের বৈদ্যুতিক সুইচ বোর্ডে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় তার সাত বছর বয়সী ভাই হাসান।

সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই ছেলেমেয়েকে বিদ্যুতায়িত হতে দেখে তাদের মা নাসিমা ছুটে গিয়ে ধরেন। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।”

খুশি আর হাসান বেঁচে গেলেও নাসিমা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ১০টার দিকে মারা যান তিনি।

সন্দ্বীপ থানার ওসি বশির উদ্দিন বলেন, “এটা মর্মান্তিক দুর্ঘটনা। দুই সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু হল।