২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আদর্শ বিরোধী’ ব্যক্তির অনুপ্রবেশে বাধা দিতে হবে: নাছির

আদর্শ ও নীতি নৈতিকতা বিরোধী কোনো ব্যক্তি বা মহলের দলে অনুপ্রবেশে যে কোনো মূল্যে বাধা দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2021, 11:05 PM

Updated : 02 Aug 2022, 06:32 PM

বুধবার নগর আওয়ামী লীগ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ভুল তথ্য দিয়ে কেউ যাতে দলে স্থান না পায় সে ব্যাপারে তৃণমূল স্তর থেকেই সকলকে সচেতন হবার আহ্বানও জানান তিনি।

সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের চলমান অর্থনেতিক অগ্রযাত্রাকে রুখতে একটি অশুভ মহল সরকারকে বেকায়দায় ফেলতে চায়।

“মুজিবনগর সরকার প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭১ সালের ১৭ এপ্রিল। তার মূলধারার সৈনিক জাতীয় চার নেতা। তারা জীবন দিলেও বঙ্গবন্ধুর আদর্শ থেকে এক চুল সরেননি।“

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন নগর কমিটির সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টামন্ডলীর সদস্য শফর আলী, সম্পাদকমন্ডলীর সদস্য চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, জহুর আহমদ, মো. আবু তাহের, জহরলাল হাজারী প্রমুখ।

উপস্থিত ছিলেন সহসভাপতি সুনীল কুমার সরকার, উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ প্রমুখ।