২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অগ্নিকাণ্ড: ভবন মালিক রিমান্ডে

চট্টগ্রামের উত্তর কাট্টলীতে বাসায় আগুন লেগে ছয়জন দগ্ধ হয়ে এক জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ভবন মালিককে রিমান্ডে পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2021, 08:36 PM

Updated : 02 Aug 2022, 06:32 PM

Image
মমতাজ মিয়া

মমতাজ মিয়া

বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত মমতাজ মিয়াকে এক দিনের রিমান্ডে পাঠান।

আদালতের আদেশের পর মমতাজকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছেন বলে জানান আকবর শাহ থানার ওসি জহির হোসেন।

মঙ্গলবার রাতে মরিয়ম ভিলা নামের ছয়তলা ওই ভবনের মালিক মমতাজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

ওই ভবনের ছয়তলার একটি ফ্ল্যাটে আগুন লেগে সোমবার রাতে এক পরিবারের ছয়জন দগ্ধ হন।

তাদের মধ্যে সাজেদা বেগম নামের ৪২ বছর বয়সী এক নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মারা যান।

গত বছরের নভেম্বরেও এ ভবনে গ্যাসের আগুনে নয়জন দগ্ধ হন, তাদের মধ্যে এক বৃদ্ধা পরে মারা যান।

বাসিন্দাদের অভিযোগ, বাড়ির মালিকের ‘গাফিলতি’ এবং বাসার বাতাস নির্গমনের যথাযথ ব্যবস্থা না রাখার কারণেই এক বছরের ব্যবধানে দুবার অগ্নি দুর্ঘটনা ঘটল।

এক বাড়িতে এক বছর পর আবার অগ্নিকাণ্ড, আরেক মৃত্যু