২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: চট্টগ্রামে চীনা জাহাজের ২১ নাবিককে থাকতে হবে কোয়ারেন্টিনে

করোনাভাইরাসের উপসর্গ থাকায় চীন থেকে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে আসা সারবাহী একটি জাহাজের ২১ নাবিককে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2021, 09:32 PM

Updated : 02 Aug 2022, 06:14 PM

ওই নির্দেশনার পর সারবাহী জাহাজ এমভি সেরেন জুনিপার নাম জাহাজটি থেকে পণ্য খালাস বন্ধ করে দেয়া হয়েছে।

জাহাজটিতে ৪৬ হাজার ৩০০টন ডিএপি সার রয়েছে। গত ১২ অগাস্ট চীনের বন্দর থেকে জাহাজটি বন্দরের বর্হিনোঙ্গরে আসে।

সহকারী বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল আবছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাজটি থেকে কয়েকজন নাবিকের উপসর্গ রয়েছে জানানো হয়। ২১ নাবিকের মধ্যে সাতজনের মধ্যে জ্বর দেখা দেয়।

হাজে স্বাস্থ্য সহকারী পাঠিয়ে সব নাবিকের নমুনা নেওয়া হয়েছে।“

রোববার রাতে তাদের নমুনা পরীক্ষার ফল পাবার কথা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।