২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2021, 11:21 AM

Updated : 07 Apr 2022, 11:31 PM

উপজেলার সরকারহাট রেল স্টেশনের অদূরে মাইট্টাপুল এলাকা থেকে শনিবার সকালে আব্দুল্লাহ আল মামুন (২৫) নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।

নারিকেলের পাইকার মামুন সরকারহাট মোমেনশাহ বাড়ির বাসিন্দা।

হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত)  রাজীব শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামুনের কপালে ছরির আঘাত রয়েছে।

পূর্ব শত্রুতার জেরে মামুনকে খুন করা হতে পারে জানিয়ে তিনি বলেন, “শুক্রবার বিকাল চারটার দিকে মামুন বাড়ি থেকে বেরিয়েছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। রাতে সে বাড়ি ফিরেনি।”

ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।