২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসক সন্দীপন দাশের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সন্দীপন দাশ মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2021, 09:38 PM

Updated : 02 Aug 2022, 06:13 PM

সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের পাহাড়তলিতে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

৫২ বছর বয়সী সন্দীপন কিডনি জটিলতার পাশাপাশি শরীরে সোডিয়াম ঘাটতি, মস্তিষ্কের স্নায়ুর কার্যকারিতা হ্রাস পাওয়া, ডায়াবেটিকসসহ বেশকিছু জটিলতায় ভুগছিলেন।

ইম্পেরিয়াল হাসপাতালের অ্যাকাডেমিক কো-অর্ডিনেটর ড. একেএম আরিফ উদ্দিন বলেন, “মাল্টি অরগান ফেইলিওর হওয়ায় তার মৃত্যু হয়েছে।”

ডা. সন্দীপন দাশ গত বছর কোভিডে আক্রান্ত হয়েছিলেন। কোভিড নেগেটিভ হবার পর পুরো সুস্থ হওয়ার আগেই রোগীদের সেবায় ফিরে তিনি আলোচনায় আসেন।

এক সময় ছাত্র ইউনিয়নে যুক্ত সন্দীপন বেহালাও বাজাতেন।

সন্দীপন দাশ মা, বাবা, চিকিৎসক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।