২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ চীনা কর্মীর লাশ মিলল বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রের জলাশয়ে

চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ চীনা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2021, 03:25 PM

Updated : 07 Apr 2022, 11:29 PM

বৃহস্পতিবার বিদ্যুৎকেন্দ্রের ভেতরেই একটি জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

বাঁশখালী থানার এসআই লিটন চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিখোঁজ চীনা শ্রমিকের লাশ জলাশয়ে ভাসতে দেখে সকালে সকালে বিদ্যুৎকেন্দ্র থেকে পুলিশকে জানানো হয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

“ওই শ্রমিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

বুধবার সকাল ১১টার দিকে খাবারের বিরতির পর থেকে জিই কিংওয়েন নামের আনুমানিক ৫০ বছর বয়সী ওই চীনা শ্রমিক নিখোঁজ হন বলে পুলিশকে জানিয়েছিল বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। এরপর থেকে বিভিন্ন স্থানে তাকে খোঁজা হয়।

পুলিশ জানায়, জিই  কিংওয়েন বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদার সিসিপি কোম্পানির অধীনে পাইপলাইনের শ্রমিক ছিলেন।

পুরনো খবর:

বাঁশখালীর বিদ্যুৎকেন্দ্রের চীনা কর্মী নিখোঁজ