১৭ মৃত্যুর দিনে চট্টগ্রামে আক্রান্ত ১১১৪
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে চট্টগ্রামে আরও ১৭ জন মারা গেছেন, এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ১১৪জন।
শুক্রবার সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে তিন হাজার ৭৭৭টি নমুনা পরীক্ষা করে পজিটিভ মিলেছে এক হাজার ১১৪ জনের মধ্যে। এদের ৪০২ জন বিভিন্ন উপজেলার ও বাকি ৭১২জন মহানগর এলাকার বাসিন্দা।
নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে মারা গেছে আরও ১৭জন। এর মধ্যে বিভিন্ন উপজেলার নয়জন এবং বাকি আটজন মহানগরী এলাকার।
এর আগেরদিন বৃহস্পতিবারে চট্টগ্রামে ৩০৯৭ নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গিয়েছিল ১১১৭ জনের। আর মারা গিয়েছিল নয়জন।
চট্টগ্রামে নমুনা পরীক্ষা শুরুর দিন থেকে এ পর্যন্ত ৮৮৬৬০ জন আক্রান্ত হয়ে এর মধ্যে মারা গেছেনএক হাজার ৩৬ জন।
