২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবজি বিক্রেতার টাকা হাতিয়ে নেওয়ায় চট্টগ্রামে গ্রেপ্তার ২

জুতা কিনে দেয়ার কথা বলে সবজি বিক্রেতার টাকা ও মোবাইল হাতিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2021, 07:23 PM

Updated : 07 Apr 2022, 11:20 PM

নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোডের নুপুর মার্কেট এলাকা থেকে শনিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ‍দুই জন হলেন- মো. তারেক (২৫) ও আব্বাস উদ্দিন (২০)।

কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহীদুল্লাহ নামে এক সবজি বিক্রেতা শুক্রবার রাতে পটিয়া থেকে নগরীর রেয়াজউদ্দিন বাজারে পাইকারী সবজি কিনতে আসেন।

বাজারে প্রবেশের আগে তার জুতা ছিঁড়ে যাওয়ায় তিনি সেগুলো হাতে করে হাঁটছিলেন। এসময় স্টেশন রোড নুপুর মার্কেটের কাছে দুই যুবক তাকে জুতা হাতে নিয়ে হাঁটছে কেন জিজ্ঞাস করলে তিনি জুতা ছিঁড়ে যাওয়ার কথা বলেন।

ওই দুই যুবক নুপুর মার্কেটের ভেতরে জুতার দোকান খোলা আছে বলে তাকে গালির ভেতরে নিয়ে যায়। সেখানে আরও দুই যুবকসহ মিলে শহীদুল্লাহকে ছুরির ভয় দেখিয়ে সাথে থাকা সাত হাজার ৬০০ টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়।

ওসি নেজাম উদ্দিন জানান, শহীদুল্লাহ নগরীর রেয়াজউদ্দিন বাজার থেকে পাইকারী সবজি কিনে নিয়ে পটিয়ায় বিক্রি করেন। সেদিন টাকা ছিনিয়ে নেয়ার পর সে বাজার না করে হতভম্ব হয়ে বাড়ি চলে যান। শনিবার বিকালে পুনরায় শহরে এসে কোতোয়ালী থানায় এ নিয়ে অভিযোগ করেন।

গভীর রাতে কোতোয়ালী থানার একটি দল নপুর মার্কেট পাখি গলিতে অভিযান চালিয়ে তারেক ও আব্বাসকে গ্রেপ্তার করে ছিনিয়ে নেয়া মোবাইল ও নগদ সাত হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান ওসি।

ওসি নেজাম জানান, তারেক নুপুর মার্কেট এলাকায় বিভিন্ন দোকান কর্মচারিদের কাছে ভাত সরবরাহের কাজ করতেন আর আব্বাস মার্কেট এলাকায় থাকেন।#বিডিনিউজ টোয়েন্টিফোর