২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত, দগ্ধ ৪

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বাড়ির রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চারজন দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2021, 11:48 AM

Updated : 02 Aug 2022, 06:03 PM

সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরপাড়াএলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

দগ্ধরা হলেন- দেলোয়ার হোসেন (৫৬), খালেদা আক্তার (৪০), হেলাল উদ্দিন (৩৫) ও শাহনেওয়াজ (২৬)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিক হয়ে গেলে ওই পরিবারের সদস্যরা সেটা ঠিক করার চেষ্টা করেন। এক পর্যায়ে সিলিন্ডারটি বিস্ফোরিত হলে চারজন গুরুতর দগ্ধ হন।”

মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, রাত প্রায় ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসার পর চারজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের শরীরের বিভিন্ন অংশে পুড়ে গেছে।